ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জর শাহজাদপুরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা সাধারন মানুষের মাঝে পৌছে দিতে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের খাদ্য গুদাম মাঠ থেকে সরকারের এ উন্নয়ন শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণে অংশগ্রহনে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল পাইলট হাই স্কুল মাঠে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় হালিমুল হক মিরু বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শেখ হাসিনা সমান জনপ্রিয়। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। তিনি দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই আবারো নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি।

উন্নয়নের আনন্দ শোভাযাত্রায় শাহজাদপুরের প্রতিটি ইউনিয়নের অন্তত ১২ থেকে ১৫ হাজার মানুষ অংশ নেয়।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন