কয়রায় সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে মিছিল ও লিফলেট বিতরণ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে সরকারের উন্নয়নের সফলতা ও কয়রা পাইকগাছার উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়েছে ।এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আগাম ভোট চেয়ে প্রচারণাও চালানো হয়।
বৃহস্পতিবার বিকালে আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল এর নেতৃত্বে আমাদী বাজার ও তার পাশ্ববর্তী এলাকায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ উন্নয়ন প্রচারের মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেন।
লিফলেট বিতরণ কালে নেতা কর্মীরা বলেন , বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই অবহেলিত এ অঞ্চলের ভাগ্য উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ, দীর্ঘদিনের সমস্যা বেঁড়িবাধের উন্নয়ন ও রাস্তাঘাট উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করতে হবে। এসময় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত নেতা কর্মীরা এমপি আক্তারুজ্জামান বাবুকে পুনরাই এমপি হিসাবে দেখতে চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত