ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৫:৪৮

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকাসহ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন এ সংবাদ সম্মেলন করেন।ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, ঝিনাইদহের কিছু অসাধু ও কুচμিমহলের প্ররোচনায় আমার প্রতি ঈর্ষনিত হয়ে আমাকে জড়িয়ে গত ০৯ অক্টোবর-২০২৩ থেকে অদ্য ১২ অক্টোবর-২০২৩ পর্যন্ত বিভিন্ন পত্রিকা যেমন কালবেলা, গণকণ্ঠ, বাংলায় একাত্তর, পত্রিকা অনলাইন মিডিয়া ও ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার সংবাদ ছাপা হয়েছে এবং আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার শুরু হয়। 

ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন আরো বলেন,আমার ভয়েজ কল রেকর্ডিং এডিটিং করে ছাড়া হয়। আমার নামে জমি দখলের অভিযোগ উঠেছে তার সব কিছু মিথ্যা এবং সম্পূন্ন বানোয়াট। আমার পরিবার আমার নামে ঝিনাইদহ শহরে একখন্ড জমি ক্রয় করেন। যাহার খতিয়ান নং-১০৫৩, দাগ নং-৫২৭ এবং অভিযোগকারীর খতিয়ান নং- ১০৩৪, দাগ নং-৫২৮। আমার নামে যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কুচμিমহলের প্ররোচনায় যিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছিলেন, তিনি তার ভুল সিকার করে অভিযোগ প্রত্যাহার করে নেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন বলেন,আমি ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র বিশ্বস্ত কর্মী হওয়ায় আমি রাজনীতির প্রতিহিংসার শিকার। আমাকে নিয়ে একটি কুচক্রী মহল অপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্তি ছড়াচ্ছে।আমি উক্ত মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র-নিন্দা ও প্রতিবাদ  এবং জেলা আওয়ামীলীগসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকের সুদৃষ্টি কামনা এবং প্রশাসনের নিকট মিথ্যা সংবাদ ও অপপ্রচারকারীদের  বিচার দাবি করেন। এসময় কেসি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাতাসিন বিল্লা জিসান,শেখ কামাল টেকসটাইল কলেজের আহবায়ক শরিফ আহম্মেদ,
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী , জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু রায়হান কাজল ও অনিক হাসান,আলী ইমাম ও সাকিব হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি