ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ২:৩৪
গোয়ালন্দ  উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সান সাইন কলেজের স্কুলের সার্বিক সহযোগিতায়  গোয়ালন্দে কৃতি সন্তান বাহাদুরপুর এলাকার বাসিন্দা বর্তমান লন্ডন প্রবাসী আব্দুল আজিজ খানের পক্ষ থেকে উপহার স্বরুপ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। 
 
শুক্রবার সকাল থেকে গোয়ালন্দ উপজেলার ৬ টি মাদ্রাসায়  পবিত্র কোরআন শরীফ পৌঁছে দিয়ে আসেন সান সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন।
 
যে সকল মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ দেয়া হয় গোয়ালন্দ পৌরসভার মধ্যে মাহিরুন্নেসা নুরে জান্নাত মহিলা কওমি মাদ্রাসা,মা আমেনা মাদ্রাসা, দৌলতদি ইউনিয়নের আল জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, চরদৌলতদিয়া খালেক মৃধার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা, জামিয়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা, উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। 
এ সময় উপস্থিত ছিলেন, নূরতাজ আলম রবিন প্রধান শিক্ষক সান সাইন কলেজিয়েট স্কুল, জহুরুল ইসলাম পাপ্পু মৃধা,সাংবাদিক জাহিদুল ইসলাম শেখ
প্রমুখ । 
 
নূরতাজ আলম রবিন জানান, লন্ডন প্রবাসী আব্দুল আজিজ খানের   পিতা-মাতা, শশুর-শাশুড়ি, পরিবার ও আত্মীয়-স্বজনসহ সকল মৃত ব‌্যক্তিদের রুহের মাগফিরাত এবং জীবিতদের সু-স্বাস্থ‌্য ও দীর্ঘায়ূ কামনায় মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টির লক্ষ্যে লন্ডন প্রবাসী আব্দুল আজিজ খানের অর্থনে  পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন উপহার স্বরুপ পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত