ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সুফল ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ২:৩৯
শেখ হাসিনার দর্শন' সামাজিক নিরাপত্তা উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুফল ভোগীদের সাথে মতবিনিময় করেছেন,রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সরকারের জনগুরুত্ব বিষয়ের সুফল ভোগীদের সুরক্ষার সেবার মান তুলে ধরে বক্তব্য রাখেন,অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি। 
 
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটো'র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে বক্তব্য দেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সহ-সভাপতি সাইদুল ইসলাম চান,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন পারভীন,উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার,সাধারণ সম্পাদক সোয়েব আক্তার,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মুনছুর খাঁন মিন্টু এবং সামাজিক সুরক্ষার সুফল ভোগীদের সরকারের বিভিন্ন সেবাখাত তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইন।এসময় ইউনিয়ন পরিষদের সচিব,সকল ইউপি সদস্য ও সফল ভোগীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের