কাজে আসবে না রাস্তা বিহীন মান্দার (ইউএইচবিপি'র) ব্রীজ
কোন কাজে আসবে না "উপজেলা, ইউনিয়ন ও ভিলেজ রোড প্রজেক্ট" ( ইউএইচবিপি'র) নির্মিত হতে যাওয়া শংকরপুর বিলের ব্রীজটি। এমন অভিযোগ এলাকাবাসী ও স্থানীয়দের।সম্প্রতি রাস্তাবিহীন এই ব্রীজটি নির্মিত হতে দেখাগেছে, নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউপির শংকরপুর বিলে। ব্রীজের দুপাশে কোন রাস্তা নেই অথচ বিলের মধ্যে এলজিইডির অর্থায়নে ১শত মিটার দৈর্ঘ্যের এই ব্রীজটির নির্মিত হচ্ছে।যার নির্মাণ ব্যয় ৩ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ৭ শত ৪৬ টাকা মাত্র।
সরেজমিনে গেলে দেখাগেছে, শংকরপুর বিলে থই থই করছে পানি।পানির মধ্যে ডুবে আছে নির্মাধীন ব্রীজটি। বর্তমানে বর্ষার পানিতে ডুবে গেছে নির্মাধীন ব্রীজটি। ব্রীজটি শংকরপুর গ্রাম থেকে প্রায় দু-আড়াই কিলোমিটার দুরে। এর মধ্যে নেই কোন জনবসতি।
স্থানীয়তের সাথে কথা হলে তারা জানান, স্বাধীনতার পর থেকে এই বিলের মধ্যে দিয়ে কয়েকটি গ্রামের মানুষজন চলাচল করত। কিন্তু এখনও রাস্তা তৈরি হয়নি। রাস্তার হওয়ার আগেই অপরিকল্পিত ভাবে ব্রীজ নির্মাণ হচ্ছে। রাস্তা তৈরির পর ব্রীজ নির্মাণ হলে খুবই ভালো হত। কিন্তু দূর্ভাগ্যবশত রাস্তা তৈরি আগে ব্রীজ তৈরি হচ্ছে। রাস্তা তৈরি হবে বলে কত লোক গেলো-এলো কিন্তু রাস্তা তৈরি হলো না। অনেক জনপ্রতিনিধি রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে গেছেন,কিন্তু আজও রাস্তা তৈরি করে দেয়নি।
স্থানীয়রা আরো জানান, রাস্তাটি তৈরি হলে শংকরপুর,ঘোনা, শালদহ, রোয়াই, ভাতন্ডা, সিংগা ভালুকা, সাবাই ও ভালুকা গ্রামসহ আরো কয়েক হাজার মানুষ সুফল ভোগ করবে। যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবে।বর্ষা মৌসুমে আর নৌকাতে পারাপার হতে হবে না।কষ্ট থেকে পরিত্রাণ পেতে স্থানীয়রা অচিরেই ব্রীজটি নির্মানের পাশাপাশি রাস্তা তৈরির দাবী জানিয়েছেন।তাছাড়া এসব এলাকার মানুষজনের কষ্ট আর দুর্ভোগ কোনদিন দূর হবে না।
এব্যাপারে এলজিইডি প্রকৌশলী শাইদুর রহমান মিঞার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়ার যায়নি। এজন্য তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!