ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় সভা ও সেমিনারে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ৩:০
সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায়ও সভা সেমিনারের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানে শুক্রবার(১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ,আলী আকবর ডেইল ইউনিয়ন টিম লিডার কামাল হোছাইন সিকদার, দক্ষিণ ধূরুং ইউনিয়ন টিম লিডার মাস্টার ফরিদুল ইসলাম, লেমশীখালী ইউনিয়ন লিডার শফিউল আলম ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। 
 
এসময় বক্তারা দুর্যোগের ক্ষতি কমাতে সকলকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে বলেন। কুতুবদিয়ায় যেসব সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলোতে যাতে মানুষ নিরাপদে অবস্থান নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের যথাযথ দ্বায়িত্ব পালনের তাগিদ দেন। তবেই বিগত সময়ের মত সম্ভাব্য  দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবে বলে জানান বক্তারা। 
 
র‌্যালী ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের  উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়