ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পাহাড় কাটার দায়ে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ৪:৪২

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের পাহাড় কাটার দায়ে ২৩টি ইটভাটাকে জরিমানা করেছে বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে জেলা পরিবেশ অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক ফখর উদ্দিন। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। তারা ইটভাটার জন্য পাহাড় কেটেছিলেন। আজ প্রত্যেকটি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

ফখর উদ্দিন বলেন, গত ৪ অক্টোবর জেলা ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লামা ফাইতং ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় ১ লাখ ঘনফুট পরিমাণে পাহাড় কাটার সত্যতা পান। ইটভাটার আশেপাশে ৩০ একর জুড়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে সাবাড় করে ফেলেছেন ইটভাটা মালিকরা। সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, পাহাড় কাটার দায়ে এসব ইটভাটাদের বিরুদ্ধে এই নিয়ে তিনবার জরিমানা করা হয়েছে। যেসব আগে জরিমানা দিয়েছিল তারাসহ ২৩টি ইটভাটা ব্যক্তির ও প্রতিষ্ঠানে বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে- লামা উপজেলায় এফএসি, এমএমবি, ৭বিএম, এসএবি, রায়হান রিংকু, ইবিএম, বিএমডব্লিউ, এমবি আই, কেবিসি, এমএইচ বি, এবিসি, এসবিএম, ওয়াই এসবি খায়রুদ্দিন মাস্টার, বিবিএম, ইউএমবি, ডিএমবি, ইউবিএম, ইউবিএন, এমবিএম, ৩বিএম, এসবি ডব্লিউ ও ৫বিএম ব্রিক্সসহ ২৩টি ইটভাটাকে পাহাড় কাটার দায়ের ৩১ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

অপরদিকে সচেতন মহলের দাবি বান্দরবান ইটভাটার জন্য মাটিকাটার দায়ে জরিমানা করলেও খাগড়াছড়ি-রাঙ্গামাটি ইটভাটার জন্য পাহাড় কাটা ও ফসলী জমি থেকে মাটিকাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক