ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ইসলামী মূল্যবোধকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা অপরিসীম ভূমিকা রেখেছেন: ইঞ্জি. আবদুস সবুর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:২৬
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের ইসলামের মূল্যবোধকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা রেখেছেন। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।   
 
শুক্রবার (১৩ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দির মডেল মসজিদে জুম্মার নামাজের প্রাক্বালে এসব কথা বলেন ইঞ্জি. আবদুস সবুর ।
 
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশে মডেল মসজিদ নির্মান করেছেন। যা বিশ্বের আর কোন রাষ্ট্রপ্রধান করতে পারেননি। ইসলাম প্রচারে জননেত্রী শেখ হাসিনা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের মানুষের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নই তাঁর একমাত্র উদ্দেশ্য। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
 
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা ও সরকারিভাবে সকল সুযোগ সুবিধা যেনো পান সেই ব্যবস্থাই করেছেন। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। 
 
ধর্মীয় সম্প্রীতি,শান্তি, ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবার কাছে দোয়া প্রার্থনা করেন ইঞ্জি. মো. আবদুস সবুর।  
 
এসময় দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম