ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ বিএনপির অনশন


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ৩:৩৭

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনশন পালন করছে বিএনপি। 

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোকাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের পরিচালনায় জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। 

এইসময় অনশনে অংশ নেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ রুস্তম আলী, জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ বাহার উদ্দিন ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, যুগ্ন আহবায়ক মো খোরশেদ আলম,  যুবনেতা মো: মহিন, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি সাহিদুর রহমান শাহিন, হারুন মেম্বার, উপজেলা পৌরসভার বিএনপির শ্রমিকদল, কৃষক দল, মৎস্য দল, যুবদল,ও ছাত্রদলে সহ নোয়াখালীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ