নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এই পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় ও ছাত্রলীগ স্মার্ট স্কুলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাতের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু ও নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল ও কাউন্সিলর জাহিদুর রহমান শামীম প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ৫০জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩শ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied