ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জেলা বিএনপির অনশন অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ৩:৪৩
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে  অনশন অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার সকাল ১০ টায়  জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অনশন অনুষ্ঠিত হয়। 
 
অনশনে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবির, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি  সাইফুল ইসলাম ডালিম, আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, রেজভী আহমেদ,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারন সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। 
 
অনশন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে।  পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। 
 
গণ অনশনে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী  জানান ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত