ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আঙুলে চিড়, ফের ছিটকে গেলেন উইলিয়ামসন


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ৩:৪৮

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না উইলিয়ামসন। গত মার্চে আইপিএলে পাওয়া হাঁটুর চোটে প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কিউই এই অধিনায়কের। 

চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ফেরার ম্যাচে একটি থ্রোয়ে বল লেগেছিল তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। যে কারণে তখন ব্যাটিং চালিয়ে যেতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। ম্যাচের পর এক্স-রে করে তার আঙুলে চিড় খুঁজে পাওয়া গেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে ৩৩ বছর বয়সী তারকা ব্যাটারকে দল ছেঁটে ফেলা হচ্ছে না। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই থাকবেন তিনি। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, তা নির্দিষ্ট করে বলেনি তারা। আগামী মাসে হতে যাওয়া লিগ পর্বের শেষদিকের ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশায় আছে কিউইরা।

উইলিয়ামসনের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দেশ থেকে উড়িয়ে আনছে কিউইরা। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না। উইলিয়ামসনের চোট গুরুতর হয়ে গেলে ব্লান্ডেলকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হতে পারে। উইলিয়ামসন না খেললে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। প্রথম দু'টি ম্যাচে তিনিই নেতৃত্ব দিয়েছেন। 

উইলিয়ামসনের চোটের ব্যাপারে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, 'আসলে কেনের জন্য আমাদের খারাপ লাগছে। হাঁটুর সেই চোটের পর এত এত পরিশ্রম করার পর এখন এটা ঘটল। তবে আশার কথা হচ্ছে লিগ পর্বের শেষ দিকে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে এখন বিশ্রাম এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হবে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার এবং আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই যেন সে বিশ্বকাপে আমাদের হয়ে খেলতে পারে।'

এমএসএম / এমএসএম

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের