কুতুবদিয়ায় পিডিবির আবাসিক প্রকৌশলী কর্তৃক সাংবাদিক হেনস্তা
কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)'র আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত কর্তৃক সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০-অক্টোবর) দুপুরে দৈনিক পূর্বকোণ, কক্সবাজার বার্তা ও অনলাইন মাল্টিমিড়িয়া (সিবিএন) এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাছান মাহমুদ সুজন কুতুবদিয়া পিডিবি'র কার্যালয়ে গেলে হেনস্তার শিকার হন। হেনস্তার শিকার সাংবাদিক কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য।
হেনস্তার শিকার সাংবাদিক সুজন জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে একটি খুঁটির লিখিত আবেদন আর সম্প্রতি বায়ু বিদ্যুৎ অফিসে মালামাল চুরির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া বিদ্যুৎ অফিসে যান। অফিসে ঢোকামাত্র লিখিত আবেদনখানা ছিড়ে সাংবাদিকের মুখের ওপর নিক্ষেপ করেন আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত। এরপর
দুদকের অভিযান পরিচালনা নিয়ে কেন নিউজ করেছে? বিদ্যুতের সংযোগ প্রদানে বাড়তি টাকা আদায়সহ ঘুষ দাবির বিষয়ে অভিযোগ করার কারণ জানতে চেয়ে অতর্কিত ভাবে অফিসের কয়েকজন কর্মচারীসহ স্থানীয় এক দালালকে ডেকে এনে দরজা বন্ধ করে ওই সাংবাদিককে আটকে রেখে সকলে মিলে হেনস্তা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক মারধরের চেষ্টা করেন আবাসিক প্রকৌশলী। এসময় কৌশলে একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই অডিওতে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাতকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে নিউজ করস। পিটাইয়া পিটের চামড়া তুলে ফেলবো। চিনস তুই আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল।’
তিনি রেগে বলেন, ‘সাংবাদিকের ‘স’ চিনস? আমি সাংবাদিক পকেটে রাখি। তুই চিনস না আমাকে। তুরে আমি বেঁধে রাখবো।’
এদিকে অভিযোগের বিষয় গুলো স্বীকার করে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত বলেন, ‘ওই সময় আমি খুবই উত্তেজিত ছিলাম। এসব করা আমার উচিত হয় নি। মূলত, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নি। এছাড়া তিনি সাংবাদিক আমি চিনতাম না।
এদিকে সাংবাদিকরা জানান, কুতুবদিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত দীর্ঘদিন ধরে একই স্টেশনে অবস্থান করায় বেপরোয়া হয়ে ওঠেছেন। তার দুর্নীতির ফিরিস্তি অনেক লম্বা। যার প্রমাণ পেয়েছে দুদকের প্রতিনিধি দল। এ বেপরোয়া দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ চেয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
Link Copied