ডামুড্যায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
ডামুড্যা ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে ও ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, ডামুড্যা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, এমটি(ইপিআই) মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ নাছির উদ্দীন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,শিক্ষক,অবিভাবক, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিদর্শক সহ প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
রোববার ১৫ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ডামুড্যা উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ৬২৬৮ জন কিশোরীকে এইচপিভি টিকাদান প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied