ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফিলিস্তিন মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:১৭

যশোরের অভয়নগরে ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।পরে উক্ত মাদ্রাসা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।অভয়নগর উপজেলা শাখা ইমাম পরিষদের আয়োজনে এবং সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা গোলাম মওলা এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল রাহমানির সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি শায়খুল হাদীস তৈয়্যেবুর রহমান,অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর,উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।আসরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন জামে মসজিদ ঘুরে আবার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।সমাবেশ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং বরবর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন