ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ডাঃ আজগার আলী-জোবেদা ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:১৮
ডাঃ আজগার আলী-জোবেদা ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া ডাক্তার বাড়ি এলাকায় শতাধিক গরীব অসুস্থ মানুষদের ফ্রী স্বাস্থ্য পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
 
রবিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক সাবেক সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম সরকার। এসময় ফাউন্ডেশনের সদস্য আব্দুল মতিন, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৫০ জনকে বস্ত্র বিতরণ করা হয়।
 
অরাজনৈতিক সেবাধর্মী এই ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগী গণেশ চন্দ্র সরকার(৭০) জানান, প্রতিবছর এই ধরনের সেবা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। তারই ধারাবাহিকতায় এবার ডাঃ আজগার আলী- জোবেদা খাতুনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মেডিকেল চলছে। সেবা নিতে আসা রোগী আশরাফুল হক(৬০) বলেন, আমি ডায়াবেটিস পরিক্ষা করিয়ে নিলাম আর আমার পাইলসের সমস্যা তার ঔষধ নিলাম। গরিব মানুষ চাইলেই বড় ডাক্তার(এমবিবিএস) এর পরামর্শ নেওয়া সম্ভব নয়। রোগী আনিছা বেগম (৬০) জানান, বয়স হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে শরিরে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আজকের ফ্রী মেডিকেল ক্যাম্পে পরামর্শ ও ঔষধ দুটোই পেয়েছেন তিনি।
 
ডাঃ আজগার আলী-জোবেদা খাতুন ফাউন্ডেশনের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রতিবছর এই এলাকার গরিব অসুস্থ মানুষের জন্য এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এখানে শুধু পরামর্শ নয়, ডায়াবেটিস পরিক্ষা ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়। এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা তার। 

এমএসএম / এমএসএম

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!