ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চোটমুক্ত সাকিব পর্যবেক্ষণে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:২৯

সাকিব আল হাসানের ঊরুর পেশির চোট নিয়ে দিনভর আলোচনা ছিল পুনেতে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে। জাতীয় দল থেকে সেভাবে কিছু পরিষ্কার না করায় একটা রহস্য থেকে গেছে। গতকাল সন্ধ্যায় দল থেকে আনুষ্ঠানিক যেটা জানানো হলো, তাতে সাকিবের বিশ্বকাপের বাকি ম্যাচ খেলা না খেলার বিষয়টি স্পষ্ট হয়নি। 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, চেন্নাইয়ে করা স্ক্যান রিপোর্টে ঊরুর পেশিতে কোনো ক্ষত ধরা পড়েনি। বাঁ-ঊরুর পেশিতে ব্যথা থাকায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন অধিনায়ক। ব্যথা না থাকলে ম্যাচ খেলতে পারেন তিনি।

শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় সাকিবের ঊরুর পেশিতে টান পড়ে। গরমের কারণে শরীর থেকে বেশি পরিমাণে ঘাম বের হওয়ায় মাসল ক্রাম্প করেছিল বলে মনে করা হচ্ছে। যে কারণে মাঠে শুশ্রূষা করে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ফিল্ডিংয়ের পুরো সময় ছিলেন মাঠে। বোলিং করেছেন ১০ ওভার। 

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানায়, টিআর থাকলে বোলিং বা ফিল্ডিং করতে পারতেন না সাকিব। গতকাল দলের সঙ্গে পুনে এসেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। স্বাভাবিক হাঁটাচলা করতে দেখা গেছে তাঁকে। 

বিশ্বকাপে আসার পর থেকে খুব বেশি অনুশীলন করছেন না সাকিব। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন হালকা অনুশীলন করেছিলেন। বিশ্রাম নিয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। চেন্নাইয়ের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না টাইগার অধিনায়ক। ক্রিকেটীয় অনুশীলন ছাড়াই হয়তো খেলবেন পরের ম্যাচে।

এমএসএম / এমএসএম

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!