বাস উল্টে বাঁশখালীর সাইফুল্লাহ খালেদ নিহত
চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রীজের উপর বাস উল্টে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের মৌলানা সাইফুল্লাহ খালেদ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া রহমাতুল্লাহি রাজিউন।
জানা যায়, ১৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭ টা নাগাদ পটিয়া লাইনের চট্টমেট্রো ১১-০৭৬ নামে একটি মিনি বাস মইজ্জারটেক থেকে খুব দ্রুত গতীতে কর্ণফুলী নতুন ব্রীজ পার হওয়ার সময় ব্রিজের উপর বাসটি উল্টে যায়, এতে মৌলানা সাইফুল্লাহ খালেদ ঘটনাস্থলে নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।এসময় আরো বেশ কয়েকজন আহত হয়।
নিহত ব্যক্তি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাদীর পাড়া এলাকার হেদায়েত আলীর বাড়ির মাহবুবুল হকে ছেলে। তিনি পটিয়া শাহচাঁন আউলিয়া (রহঃ)'র শিক্ষক,ত তাঁর সাংসারিক জীবনে ২ মেয়ে ও ১ ছেলেসহ ৩ সন্তানের জনক।
তিনি আনোয়ারা থানার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার এলাকার ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন, সেখান থেকে শনিবার বিকেলে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্যে বের হয়, সিএনজি( অটোরিকশা) যোগে মইজ্জারটেক পৌঁছে, সেখান থেকে উক্ত মিনি বাসে করে কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হওয়ার সময় ব্রীজের এক তৃতীয়াংশ অতিক্রম করে গেলে দ্রুতগামী ওই বাসটি উল্টে যায়, এতে ঘটনাস্থলে নিহত হন সাইফুল্লাহ খালেদ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি