ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ছদাহায় জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:৪৭

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড খোদ্দ কেওঁচিয়া এলাকায় হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকা জায়গা দখল চেষ্টার অভিযোগ ওঠেছে একই এলাকার স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। 

রবিবার সকালে উপজেলার ছদাহার ৯নং ওয়ার্ডের ছহির পাড়া এলাকায় সরেজমিনে পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা এই তথ্য জানান।সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, খোদ্দ কেওঁচিয়া ৯নম্বর ওয়ার্ডের আলহাজ্ব নজির আহমদ ছিদ্দিকী (৬৫) লিখিত অভিযোগ পত্রে একই এলাকার ৮জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন।

অভিযোগ পত্রে উল্লেখিত বিবাদীরা হলেন, রমজান আলী (৩৪), মোহাম্মদ কামাল (৩৮), আবদুল মতলব(৫০), তানজিনা আক্তার(২৬), রোজিনা বেগম(৩২), চমন খাতুন(৬৫), রিনা আক্তার(৪০), জান্নাতুল ফেরদৌস (২৮)।সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়,  গত ১৫ জুন বিকেলে নজির আহমদ জমি চাষের জন্য গেলে দেখতে পাই বিবাদীরা খুটি দিয়ে জমি দখল করে নিয়েছেন। এসময় তার কারন জানতে চাইলে তারা মারধর করতে অপচেষ্টা চালায়। এসময় তারা গালিগালাজ করে প্রাণে মারা ও মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দেন।

ঘটনার বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত সাতকানিয়া থানার কর্মকর্তা এসআই আবু বক্বর বলেন হ্যাঁ আমি বলেছি আদালতের  আইনগত পদক্ষেপ ছাড়া এই বিষয়ে আমি কিছু করতে পারিনা।তাই তাদেরকে আইনগত পদক্ষেপের পরামর্শ দিলাম।এদিকে থানায় অভিযোগকারী নজির আহমদ ছিদ্দিকী বলেন আমার দখলী ১০০বছরের জায়গায় বিবাদীরা ঝামেলা শুরু করলে আমি মহামান্য হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞার অর্ডার আনছি।

কিন্তু বিবাদীরা ধনেবলে প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন আমার কথা শুনছেনা।এদিকে স্থানীয় মো:ইলিয়াস বলেন প্রায় ৫০/৬০বছর ধরে জায়গাটা নজির আহমদদের দখলে কিন্তু কামালরা হুট করে কিছুদিন ধরে ঝামেলা শুরু করছে যা আসলে আইনসিদ্ধ নয়। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত