ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সাংবাদিক মহলে শোক

সাংবাদিক সাঈদ ইব্রাহিম এর পিতার ইন্তেকাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:৫১

দৈনিক সকালের সময় পত্রিকার পটুয়াখালি জেলা প্রতিনিধি মো. সাঈদ ইব্রাহিম এর পিতা মো. আউয়াল মিয়া আজ বেলা ২টায় পটুয়াখালিতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিলরাহি ওয়া ইন্না এলায়হি রাজেউন) তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মরহুম মো. আউয়াল মিয়া একজন সভ্য সামাজিক মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি পটুয়াখালি শহরের আদালত পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুম মো. আউয়াল মিয়া’কে শেষ বারের মত দেখতে তাঁর বাসায় ভীড় জমান। 
এদিকে সাংবাদিক সাঈদ ইব্রাহিম এর পিতা আউয়াল মিয়া’র ইন্তেকালে সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম এক বার্তায় শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সকালের সময় পত্রিকার দপ্তরে কর্মরত সকল সাংবাদিক ও স্টাফ এবং মফঃস্বল বিভাগের সকল সাংবাদিক শোক জ্ঞাপন করেছেন, একইসাথে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

পেশাগতভাবে মরহুম মো. আউয়াল মিয়া সাবেক জেলা নাজির হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি পটুয়াখালি চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ছিলেন। তাঁর পুত্র বিশিষ্ট সাংবাদিক মো. সাঈদ ইব্রাহিম পিতা মরহুম মো. আউয়াল মিয়া’র সর্বমহলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এমএসএম / এমএসএম

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা