পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে ও জবাই করে হত্যা চেষ্টা
চট্টগ্রামের মিরসরাইয়ে বকেয়া টাকা চাওয়ায় রাজা মিয়া (৬৫) নামের এক মুদি দোকানিকে জবাই করে হত্যা চেষ্টা করেছে এক যুবক। এসময় মুদি দোকানদারকে উদ্ধার করতে এলে শিশু সহ আরো ৩ জনকে কুপিয়েছে ওই যুবক।
মিরসরাই থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাসেল কে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ড মধ্যম মঘাদিয়া এলাকার রাজা মিয়ার দোকানে এই ঘটনা ঘটেছে। রাজা মিয়া ওই এলাকার মৃত আমিনুর রহমানে ছেলে।
আহত অন্যরা হলেন, ওই এলাকার হাজী জামাল উল্লার ছেলে ফখরুল ইসলাম (৪২), একই এলাকার মৃত মোজাম্মেল হোসেনের পুত্র ওবায়দুল্লাহ হাসিব (১৩) ও একটি ব্যাকারির কর্মচারি মো. ইউসুফ (৩৫)। আহতদের মধ্যে রাজা মিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
অন্য তিনজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎনাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল ইসলাম রাশেল (২৮) নামে ওই যুবককে আটক করেছে। এসময় একটি চুরি উদ্ধার করা হয়। রাশেল একই এলাকার শামসুল আলমের ছেলে।
রাজা মিয়ার ভাতিজা সাবেদুর রহমান জানান, আমার জেঠা রাজা মিয়ার দোকান থেকে রাসেল পরিবারের জন্য প্রায় ১০ হাজার টাকা বকেয়া করে ।
শনিবার সন্ধায় বকেয়া টাকা চাওয়ার কারনে রোববার সকালে এসে কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে রাশেল। এসময় দৌড়ে দোকানে বাইরে গেলে রাস্তার উপর ফেলে গলাই চুরি দিয়ে জবাই করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন বাঁচাতে এগিয়ে এলে আরো ৩জনকে কুপিয়েছে রাশেল। তিনি আরো বলেন, পুরো দোকান রক্তে লাল হয়ে গেছে। উনার অবস্থা খুবই আশংকাজনক। বাঁচার সম্ভাবনা কম।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকায় বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ি সহ কয়েকজনকে কুপিয়ে আহত করার ঘটনায় সাইদুল ইসলাম রাশেল নামে এক যুবককে আটক করা হয়েছে।
তার কাছ থেকে একটি চুরি জব্দ করা হয়। এই ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে ১২৮ বোতল স্পিরিটসহ আটক ১
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে নবনির্বাচিত এমপির মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২
কুড়িগ্রাম ১ আসনের এমপি সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরা-১এর সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন কে এলজিইডি মাগুরা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
শিবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
সরিষাবাড়িতে এমপি ফরিদুল কবির তালুকদার শামীম এর মত বিনিময় সভা
পাঁচবিবিতে বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত
কালিয়ায় নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার
৭০ লাখ মানুষকে চিকিৎসা দিয়েছে ‘চট্টগ্রাম চক্ষু হাসপাতাল’
কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন
কৃষকদের নামে অবৈধ স্কীম বসিয়ে সেই পানি ফেলানো হচ্ছে খালে, নেপথ্য অন্য আলামত
তারাগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে দাদন ব্যবসায়ীর লাগানো তালা খুলে দেওয়া হয়েছে
Link Copied