ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র মোস্তাকের জনসভা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৪:২২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করতে জনসভাটি শনিবার বিকেলে গোহাটা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলাবাসীর আয়োাজনে জনসভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র নূর হোসেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ,লীগের যুগ্ম-সম্পাদক ও জয়পুরহাট সদরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ,লীগের সহ-সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা আ, লীগের সহ-সভাপতি মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা আ,লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাহার আলী প্রামানিক, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জয়পুরহাট পৌর আ,লীগের সভাপতি প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, অধ্যক্ষ ওবায়দুর রহমান, জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজা ও প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ। জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জনসভায় উপস্থিত হয় দলীয় নেতাকর্মিরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার