ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৪:৩১

প্রত্যেক মানুষের জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। তিনি বলেন, সরকারের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি উপজেলার প্রত্যেক এলাকার ঘরে ঘরে যাতে স্বাস্থ্যসেবা পৌছে যায় তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।রবিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো  বলেন, প্রতি বছর দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি  বলেন, প্রতি বছর এ দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ,উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি  প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। র‌্যালিপরবর্তী শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার