ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতায় দুশ্চিন্তায়


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ১৫-১০-২০২৩ বিকাল ৫:৪৯
সাকিবের ইনজুরি ও টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতায় দুশ্চিন্তায়  টিম টাইগার । বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ও   সাকিব আল হাসানের চোট আরো ভুগবে বাংলাদেশ। জানা গেছে, সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে পরের ম্যাচের আগেই সেরে ওঠার আশা করা হচ্ছে।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ শেষে চেন্নাই থেকে পরের ম্যাচের ভেন্যু পুনেতে উড়াল দিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে সাকিবকে নিয়েই খেলতে নামার আশা করছে বাংলাদেশ।
 
চেন্নাইয়ে বিমানে ওঠার আগে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান সাকিবের চোটের আপডেট।
সুজন বলেন, 'সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়ত পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে। আশা করছি ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব।'
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ বরণ করে একপেশে পরাজয়। অধিনায়ক সাকিব অবশ্য চোট নিয়েই দলের হয়ে লড়েছেন ব্যাট-বল হাতে। ব্যাটিংয়ের সময় ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পথে তার পেশিতে টান লাগে। এরপর চোট নিয়ে ব্যাট করতে গিয়ে ছিলেন অস্বস্তিতে। একপর্যায়ে উইকেট বিলিয়ে ফেরেন সাজঘরে। এরপর এই অবস্থায়ই বল করেছেন ১০ ওভার। দলের একমাত্র বোলার হিসেবে বোলিং কোটা পূর্ণ করে মাঠ ছাড়েন সাকিব। তাকে হাসপাতালে নেওয়া হয় স্ক্যান করার জন্য।
 
এদিকে বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেলেও পরের দুই ম্যাচে হার দেখেছে সাকিব আল হাসানের দল, এখনো ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের এমনটাই মনে করেন সুজন। ‘ম্যাচ হারলে ভালো লাগবে না, স্বাভাবিক। আমরা ভালো খেলিনি। এখানে সবাই ম্যাচিউরড, সবাই বুঝে আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো খেললে জেতা সম্ভব এটাও সবাই বিশ্বাস করে। নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। ’নিউজিল্যান্ড ম্যাচের উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশোর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারত। আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক। ’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে