ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবি'তে দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১০-২০২৩ বিকাল ৫:৪৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এ দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা ২০২৩-২০২৬ বিষয়ক’ কর্মশালা আজ (১৫ অক্টোবর’২৩) বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্্েরজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্মশালার শুভ উদ্বোধন করে বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গবেষণা পরিকল্পনা গ্রহণে সময় ও অর্থের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ড. জীবন চন্দ্র দাস এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহযোগী পরিচালক (পাবলিকেশন্স) প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম।
কর্মশালায় ৪টি সেশনে সেশন চেয়ারপার্সন ছিলেন বশেমুরকৃবি’র প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান আকন্দ, বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. আশুতোষ সরকার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সিনিয়র স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মোঃ খলিলুর রহমান। কর্মশালায় মোট ৩০টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের বিভিন্ন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান