ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৫:১

নওগাঁর মান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৮ ‍আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা হলরুমে বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ‍এবং সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমানের সঞ্চালনায় উপজেলা হলরুমে আলোচনা সভায় সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, বীর মুক্তিযোদ্ধা খোদা বক্স, আফসার আলী, মান্দা মমিন সাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলামসহ প্রমুখ।

পরিশেষে বেগম ফজিলাতুন্নেনেছা মুজিব ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার ৭ জন মহিলাকে ৭টি সেলাই মেশিন ও ৪ জনকে ডাক বিভাগের নগদের মধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। 

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬