ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে মান্দায় ১৩০ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:২৮

মান্দায় শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরিসহ রংতুলির আঁচড় শেষ হয়েছে। বর্তমানে চলছে অঙ্গসজ্জার কাজ। আগামী (২০ অক্টোবর) শুক্রবার ভোর থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার মান্দা উপজেলায় ১৩০টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে ভারশোঁ ইউনিয়নে ১৫, ভালাইন ৯, পরানপুর ৩, মান্দা সদর ১০, গনেশপুর ৫, মৈনম ১২, প্রসাদপুর ৭, কুশুম্বা ১৬, তেঁতুলিয়া ২১, নুরুল্যাবাদ ১১, কালিকাপুর ৭, কাঁশোপাড়া ১, কশব ২ ও বিষ্ণুপুর ১১টি পূজামণ্ডপ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম জানান, প্রত্যেক পূজা উদযাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত বলেন, শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও মান্দায় সুষ্ঠু ও আনন্দঘণ পরিবেশে পূজা উদযাপন হবে।
তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, শারদীয় দুর্গাপূজা যাতে সকলে শান্তি-শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে এজন্য প্রতিটি পূজা মণ্ডপে বাড়তি নজরদারি রাখা হয়েছে। মন্ডপে আনসার, গ্রাম পুলিশসহ পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

এমএসএম / এমএসএম

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত