ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আমতলীতে ভূমিদস্যু রাকিবুল হাসান ইউসুফ এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৩

ভুমি দস্যু, সন্ত্রাসী, প্রতারক, বহু মামলার আসামী ও জাল জালিয়াত চক্রের হোতা রাকিবুল হাসান ইউসুফ এর বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ৭নং আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের এলাকাবাসী। 

রবিবার বেলা ১১ টায় বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ৭নং আড়পাঙ্গাশিয়া এলাকাবাসী।  
জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের .... একর জমি রয়েছে। ওই জমি ভুমি দস্যু রাকিবুল হাসান ইউসুফ জাল জালিয়াতির মাধ্যমে গত ১০ বছর ধরে জোরপুর্বক ভোগ দখল করে আসছে। পানি উন্নয়ন বোর্ড ইজারা দিলেও ওই জমি  রাকিবুল হাসান ইউসুফ কাউকে ভোগদখল করতে দেন না। এলাকায় তিনি ভুমি দস্যু হিসেবে পরিচিত। ভুমি দস্যু, প্রতারক, জাল জালিয়াত চক্রের হোতা ও সন্ত্রাসী রাকিবুল হাসান ইউসুফ এর বিচার দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য, ভুক্তভুগি ও স্থানীয়রা।

মানববন্ধনে ভুক্তভুগিরা বলেন, রাকিবুল হাসান ইউসুফ এলাকা চিহিৃত ভুমি দস্যু। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেয়। সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে অন্যের জমি জোড়পূর্বক দখল করে। তিনি পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর জমি জাল জালিয়াতির মাধ্যমে জোরপুর্বক দখল করে আসছে। তার কারনে এলাকার মানুষ অতিষ্ঠ। জমি নিয়ে এলাকার অন্তত শতাধিক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। ৭নং আড়পাঙ্গাশিয়া এলাকাবাসী ভূমি দস্যু রাকিবুল হাসান ইউসুফের এমন অপকর্মের বিচার চায় প্রশাসনের কাছে।

 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ