ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গলাচিপায় এমপি শাহজাদার গণশুনানি


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৪২
পটুয়াখালীর গলাচিপায় জনতার মুখোমুখি গণশুনানি করেছেন সংসদ সদস্য এসএম শাহজাদা। এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে হাজারো শ্রেণিপেশার মানুষ অংশ নেন। গতকাল  সকালে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ। উপস্থিত জনতা ৫ বছরের উন্নয়ন কার্যক্রমের সফলতা-ব্যর্থতা, জনগণের প্রাপ্তি-প্রত্যাশা প্রভৃতি বিষয়ে এমপি’র কাছে প্রশ্ন করেন। তিনি সব প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন এবং নোট করে রাখেন। এ ছাড়াও তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধান এবং অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় এদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তারই অংশ হিসেবে গলাচিপা-দশমিনায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এ ছাড়াও এলাকার মসজিদ, মন্দির, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার উন্নয়নে অতীতের ন্যায় আগামীতেও সার্বিকভাবে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্যে রাখেন, গলাচিপা  উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। মুখ্য সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, অফিসার ইনচার্জ ( ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মো. নজাহাঙ্গীর আলম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইয়ুম প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ