শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে জিআর প্রকল্পের চাল বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১শতটি পূজামন্ডেপের জন্য বরাদ্দকৃত জিআর প্রকল্পের ৫০ মেঃ টন চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলার সকল পূজামন্ডেপের প্রতিনিধিদের হাতে এ বরাদ্দ তুলে দেওয়া হয়। প্রতিটি পূজামন্ডেপের জন্য বরাদ্দ ছিল ৫০০ কেজি চাউল। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার ও বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন