ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বঙ্গমাতার জন্মদিনে লালমোহনে সেলাই মেশিন পেলা ৭ নারী


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৫:৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবেএর জন্মবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে সেলাই মেশিন পেয়েছে ৭ নারী। রোববার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান’-এ ৭ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি। তাই দেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস জুগিয়েছেন বঙ্গমাতা।

এমপি শাওন আরো বলেন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলার জনগণ তাকে বঙ্গমাতা উপাধিতে ভূষিত করে। বঙ্গমাতার নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তার এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেয়ে আনন্দিত আমিরজান বেগম, রওশন আরা বেগমসহ ৭ নারী।

মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে. মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রম‍ুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত