অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১৫অক্টোবর রবিবার রাত পৌনে নয় টার সময় নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন যশোর খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়,উপজেলার চেঙ্গুটিয়া আলীপুর এলাকায় আশা এনজিওর সেকেন্ড অফিসার গোপাল চন্দ্র ভক্ত(৪২)অফিস শেষ করে তিনি মোটরসাইকেল বাজাজের ডিস কভার নং যশোর হ-১৪-৯৬২৭ যোগে নওয়াপাড়া পালপাড়ায় ভাড়াটিয়া বাড়িতে রওনা হন।এসময় মহাশ্মশানের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে তার মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনা স্হানেয় তিনি মারা যান।মোটরসাইকেল ও মাথার হেলমেট দুমড়ে মুচড়ে যায়।নিহত গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বানিরগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে।তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।আশা এনজিওর রিজওনাল ম্যানেজার প্রশান্ত ছাকী বলেন,প্রতি দিনের ন্যায় সকালে চেঙ্গুটিয়া অফিসে আসে।সন্ধ্যার পর কাজ শেষ করে নিজে একা মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়া পালপাড়া ভাড়াটিয়া বাড়িতে রওনা হন।পরে মহাশ্মশানের সামনে পৌঁছালে যশোর মেট্রো ট (১১-৫১-৭৪) ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনা স্থালে যায়।পরে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।গাড়িটি আটকাতে না পারলেও,আটকের চেষ্টা চলছে।ট্রাক চালক রাকিব হাচান পিতা মোঃ হাফিজুর রহমান বুইকরা ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied