দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ন করেছে আওয়ামী লীগ :আমির হোসেন আমু
খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ন করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় এসে উন্নয়ন করবে এই কথা বলে আর আওয়ামী লীগ উন্নয়ন করে তারপর ক্ষমতায় আসার কথা বলে। সোমবার(১৬অক্টোবর)এগারোটায় উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু(এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেণ,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো.মুহিতুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার,নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম শাহীন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেণ,নলছিটি পৌরসভাকে ৩য় শ্রেনীর পৌরসভা থেকে ২য় শ্রেনীর পৌরসভায় উন্নিত এই সরকারের আমলেই করা হয়েছে। আজকে গ্রাম পর্যায়ে মহিলাদের বিনামূলে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। বর্তমান শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে তা আমাদের সকলের কাছে তুলে ধরতে হবে। এরপর তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন
এমএসএম / এমএসএম
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা