ভূমিহীন মাঝিকে ব্যক্তিগত অর্থায়নে জমি উপহার দিলেন এমপি
যশোরের অভয়নগরে হতদরিদ্র নৌকার মাঝি মুজিবুর রহমানকে নিজ অর্থায়নে ৬শতক জমি কিনে তার দলিল ওই মাঝির হাতে হস্তান্তর করেছেন যশোর ৮৮/৪ আসনের এম পি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিত রায়।গতকাল রোববার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে অভয়নগর উপজেলা যুবলীগ ও নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে তিনি দরিদ্র মাঝি মুজিবুর রহমানের হাতে জমির দলিল হস্তান্তর করেন।উক্ত জমির দলিল হস্তান্তর কালে প্রধান অতিথি হিসেবে জমির দলিল (নৌকার) মাঝির হাতে তুলে দেন সংসদ সদস্য রনজিত কুমার রায়।এমপি রনজিত কুমার রায়ের এমন মহৎ কাজে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় দলীয় নেতাকর্মী ও সচেতন মহল এলাকাবাসীরা।জমির দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নওয়াপাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন,যুগ্ম আহবায়ক অর্জুন সেন,প্রসেনজিৎ দাস সঞ্জিত,নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী,যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু,অলিয়ার রহমান,আব্দুল্লাহ বিশ্বাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।জমি পেয়ে অনুভূতির কথা জানতে চাইলে জবাবে হতদরিদ্র নৌকার মাঝি মুজিবুর রহমান বলেন,কেউ তাকায়নি আমার দিকে কথা দিয়ে কথা রেখেছেন,বুকে ঠায় দিয়েছেন রনজিত রায়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান