ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাটিংয়ে অদল বদল টপ অর্ডারের ব্যার্থতা


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ১৭-১০-২০২৩ দুপুর ৪:৪৭
 ভারতের বিপক্ষে হারলেই সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যাবে,ঠিক সমীকরণ নিয়েই মাঠে নামছে টিম টাইগার। বিশ্বকাপের মতো আসরে ব্যাটিং অর্ডারে অদল বদল করে প্রশ্নের মুখে পড়েছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। পরীক্ষিত ক্রিকেটারদের বিভিন্ন পজিশনে খেলাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর, টানা দুই ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। নানা পরীক্ষা-নিরীক্ষা করেও রান করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টপ অর্ডার।  
জুনিয়র সাকিবকে আর কত সুযোগ, বিশ্ব আসরে এমন ওপেনারকে দিয়ে আর কত পরিক্ষা নিরীক্ষা চলবে। টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ জয়ের জন্য যথেষ্ট রান করতে পারছেননা। মাহমুদউল্যাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ব্যাটিং করতে হয় তাসকিন শরিফুলদের নিয়ে। 
 
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও মনে করেন, বিশেষজ্ঞ ব্যাটারদের ব্যাটিং পজিশন সুনির্দিষ্ট হওয়া উচিত। একই সাথে তিনি কোচ-অধিনায়কের পরিকল্পনাকেও সমর্থন করছেন। 
 পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, 'আমি মনে করি সুনির্দিষ্ট ব্যাটিং পজিশন গুরুত্বপূর্ণ। আমরা কেন বলি বিশেষজ্ঞ? ঠিক না? ওপেনার বিশেষজ্ঞ, তিন নম্বরের বিশেষজ্ঞ এভাবে বলে। মিরাজ কিছু জায়গায় সফল হয়েছে। তবে আমদের ব্যাটিং অর্ডার যেহেতু লম্বা সেটা নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে কোচ ও অধিনায়কের।
 
'তবে সুজন বলেন, আমি মনে করি, শান্ত কখনো বলেনি সে তিন, চার বাঁ পাঁচে খেলবে না। দলের প্রয়োজনে ওকে হয়ত খেলতে হতেও পারে। তবে যেটা প্রশ্ন ছিল, শান্ত গত এক-দেড় বছর ধরে তিনে ব্যাটিং করছে সব ফরম্যাটে। এটা হয়ত তার লে-আউট পজিশন। আমি বিস্মিত হই বা না হই, এটা অধিনায়ক-কোচের সিদ্ধান্ত। আমাদের এটাকেই সঠিক ধরে এগিয়ে যেতে হবে।'
 
সুজন আরও বলেন, ওয়ানডেতে এমন একটা অবস্থা থাকে মাঝেমধ্যে আপনাকে পরিবর্তন আনতে হয়। মিরাজ আর শান্তর যে ব্যাপারটা থাকে আমরা অনেক সময় বাঁহাতি- ডানহাতি চিন্তা করে.. কোচ-অধিনায়ক সেভাবে চিন্তা করছে। অনেক সময় এটা প্রয়োজনীয় না। আর হৃদয়ের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সাকিবে পাঁচে খেলাচ্ছি, মুশফিককে ছয়ে খেলাচ্ছি, হৃদয় সাতে যাবে এটাই তো স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের