কেমিক্যাল ছিটিয়ে ধানক্ষেত জ্বলছে দিলো দুর্বৃত্তরা
চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে দূর্বৃত্তরা কেমিক্যাল ছিটিয়ে অসহায় কৃষকদের ২৮০ শতক বা ৩ একর অধিক জমির ধানক্ষেত জ্বলছে দিলো দুর্বৃত্তরা।
জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার বাহারচড়া ইউপির ৮ নং ওয়ার্ড এলাকার আব্দুল কাদের ও নাহারু বেগমের বসতঘরের সামান্য পশ্চিমে বিলের মাঝখানে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক ক্ষতি সাধিত হয়েছে ভুক্তভোগী সুত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মফিজুর রহমান, রহিম উদ্দিন, মোঃ তারেক, মোঃ করিমসহ ভুক্তভোগীরা বলেন, একই এলাকার ৭ নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে আবু নাছের, আবুল বাশার, মৃত শফি আহমদের পুত্র মোঃ বেলাল এবং মৃত নজরুল ইসলামের পুত্র আব্দুল মজিদ ওরফে মারুফ গংদের সাথে দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগীদের জায়গা জমি বিরোধ চলছে, এই সংক্রান্তে হারুন রশীদ গং বাদী হয়ে আমাদের বিবাদী করে মামলা নং ২৩/৬৮ ইং দায়ের করিলে উক্ত মামলায় ১৯৮৪ সনে মামলার বিবাদী (ভুক্তভোগীদের)পক্ষে ডিগ্রি হয়, ওই ডিগ্রির বিরুদ্ধে হারুন রশীদ গং পুনরায় আপীল মামলা নং ২৪/৮৪ ইং দায়ের করিলে বিগত ২০১৭ সনে ওই মামলায় দুই পক্ষকে পার্ট ডিগ্রি প্রদান করে আদালত, এতে ভুক্তভোগীদের কাংখিত সম্পত্তি অন্তর্ভুক্ত না হওয়াতে দোতরফা পার্ট ডিগ্রি স্থগিত করনের প্রার্থনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মাননীয় ১ম অতিরিক্ত জেলা জজ আদালতে অপর আপিল মামলা নং ৪১৯/১৭ ইং দায়ের করে, এতে নালিশি জমির সমস্ত বৈধকাগজ পত্রাদি পর্যালোচনা করিয়া গত ২০২২ সনে ওই পার্ট ডিগ্রির কার্যক্রম পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত স্থগিতাদেশ দেন আদালত। অদ্যবদি পর্যন্ত বলবৎ থাকলেও আদালতের স্থগিতাদেশ অমান্য করে জবরদখল চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। যার প্রেক্ষিতে
এসময় তারা আরো বলেন, ইতিপূর্বে ওই জমিতে ধান চারা রোপণ করেছিলাম, অভিযুক্ত আবু নাছের, আবুল বাশার, বেলাল,মারুফ গংরা আমাদের সব ধানক্ষেত লণ্ডভণ্ড করে ক্ষতিসাধন করায় ভুক্তভোগী মফিজুর রহমান গং বাদী হয়ে অভিযুক্ত আবু নাছের গংদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩৬৬/২৩ ইং মামলা দায়ের করেছিল,যার প্রেক্ষিতে আসামীরা ক্ষুদ্ধ হয়ে রাতের আঁধারে ধানক্ষেতে বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, তাদের দু'পক্ষের মধ্যে এই জমি সংক্রান্তে দীর্ঘদিন যাবৎ মামলা চলছে,স্থানীয় ভাবেও অনেক বিচার আচারও হয়েছে। মানুষের প্রতি মানুষের শত্রুতা থাকতেই পারে কিন্তু মানুষ প্রাণ বেঁচে থাকার একমাত্র উপদান এই ধানক্ষেতের প্রতি শত্রুতামি জঘন্য অপরাধ। এতে জমি মালিকদের বড় ধরনের ক্ষতি করে দিয়েছে, যারা এই কাজ করছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী অফিসার রকি মুহরি বলেন,জ্বলছে যাওয়া ধানক্ষেতের দৃশ্য দেখে বিষাক্ত কেমিক্যাল ছিটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক জানান,বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে কৃষকের ধানক্ষেত জ্বলছে দেয়ার বিষয়টি খবর পেয়ে উপ-সহকারী রকি মুহরি জ্বলছে যাওয়া ধানক্ষেত এলাকাটি পরিদর্শন করেছে, বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে কৃষকদের এমন ক্ষতি যে বা যারা করেছে তারা জঘন্য অপরাধ করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি