ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিচ্ছিন্ন রাঙ্গাবালীর সঙ্গে গলাচিপার যোগাযোগে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:১৪

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সিট্রাক চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডিব্লাউটিসি)। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১:৩০ এর দিকে গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম পরিদর্শনে এসে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি ও বোয়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন। পানপট্টি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালু রাঙ্গাবালীর মানুষের দীর্ঘদিনের দাবি। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমীক্ষা অনুযায়ী আধুনিক সিট্রাক চালুর যৌক্তিকতা পাওয়া গিয়েছে। আগুনমুখা নদীতে কিছু ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজ করতে হবে। উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, সামনের বছরের মার্চের মধ্যে সিট্রাক চালু করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকাটির অর্থনৈতিক গুরুত্বও আছে। পাশাপাশি আমাদের লক্ষ্য উপকূলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা। তিনি আরও জানান, সারা দেশে প্রায় ০৮ টি জায়গায় সিট্রাক বা ফেরীর প্রস্তাব রয়েছে। তার মধ্যে এই রুটটিকে আমরা প্রাধান্য দিচ্ছি। অবকাঠামো থাকলে আমরা এখনই সি ট্রাক চালু করতে পারতাম। খুব দ্রুত বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে একটি টিম কাজ করবে যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। তারপর আমরা কাজ শুরু করবো। এ সময় তার সঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী,পটু: ডিভিশন(অ:দা:), বিআইডব্লিউটিএ মো:মামুন উর রশীদ, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ