ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৩৫

জামাতসহ সকল দেশ বিরোধী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে মিলিত হন। এ সময় সাবেক বিজিবি মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে‘র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার