ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সদর উপজেলার রুহিয়ায় একটি ঝোপের পাশে থেকে গলাকাটা অবস্থায় রিফাত ইসলাম (২০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।মঙ্গলবার রুহিয়ার চৌপুকুরিয়া এলাকায় একটি ঝোপের পাশে থেকে তার মরুদেহ উদ্ধার করে পুলিশ। রিফাত ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের ছেলে।
রুহিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে রিফাত ইসলামকে সেখানে হত্যা করে দুবৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি রুহিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। মরুদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে আসেন রিফাতের স্ত্রী আশা মনি। তিনি বলেন, রিফাত দীর্ঘদিন থেকে এই অটোটি ভাড়া নিয়ে চালিয়ে আসছিলেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied