নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী শিরন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার (দ.) কাইতলা ইউনিয়নের কাইতলা গ্রামের মো. শিরন মিয়া। বিভিন্ন ফসল আবাদ করে ও ভাল ফলন না পেয়ে যখন লোকসানে ভারে জর্জরিত, ঠিক তখনি বেগুন চাষ করে লাভের মুখ দেখেন এ কৃষক। তিনি তার উৎপাদিত বেগুন স্থানীয় বাজারের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারের পাইকাররা কিনে নিয়ে যান। প্রথমে প্রতি কেজি বেগুন পাইকারি ৫০/৬০ টাকা দরে বিক্রি করলে ও এখন বেশী দামে বিক্রি করছেন। সরেজমিনে দেখা যায়-শিরন বিক্রির জন্য জমি থেকে বেগুন সংগ্রহ করছেন। শিরন বলেন- “২ বছর পূর্বে ৫ শতক জমিতে ফুল কপি, পাতা কপি, লাল শাক ও মূলা সহ বিভিন্ন শাক-সবজি চাষ করে লোকসানে পড়ি। পরে ঋণ নিয়ে বৈশাখ মাসের শুরুতে ঐ জমিতে বেগুন চাষ করলে বেগুনের বাম্পার ফলন হয়। এতে আমি লোকসানের ঘাটতি পূরণ করে লাভবান হয়েছি”। তিনি আর ও বলেন- “সব মিলিয়ে আমার মোট খরচ হয়েছে ৭০০ হাজার টাকা। এ পর্যন্ত বেগুন বিক্রি করেছি ৪৪ হাজার টাকা। এ ছাড়া ক্ষেতে যা বেগুন আছে তা বিক্রি করলে আর ও কিছু টাকা পাওয়া যাবে”। নবীনগরে বিভিন্ন শাক-সবজির চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে। সাহেদ বেগুন চাষ করে লাভবান ূূূহয়েছে, এটা আমাদের গর্ব। তাকে আমরা প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করব। সাহেদ ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ করেন- “এতে কোন প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না, এ কারণে স্থানীয় বাজারে এই বেগুনের চাহিদা ও বেশি। এই পদ্ধতির চাষে কোন ধরনের কীটনাশকের ব্যবহার ছাড়াই ভালো মানের বেগুন উৎপাদন করা সম্ভব। কীটনাশকের পরিবর্তে পলিব্যাগ ব্যবহার করা হয়। দেশে যত সবজি উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয় বেগুন চাষে। পোকার আক্রমণে ফলে শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বেগুন নষ্ট হয় । আগে সাহেদ স্বাভাবিক পদ্ধতিতে বেগুন চাষ করতেন, তাতে প্রতি মণে পোকামাকড়ে নষ্ট বেগুন হত প্রায় ৮-৯ কেজি। আর এই পদ্ধতিতে প্রতি মণে পোকামাকড়ের আক্রমণে নষ্ট হচ্ছে মাত্র ২-৩ কেজি বেগুন। যে কেউ চাইলে অন্যান্য ফল/ফসলে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি এই পদ্ধতিতে বেগুন চাষে সফল হয়েছি”।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন