ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৬:০

 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মহিপুরে  রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বনার্ঢ্য রেলী মহিপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ  সিপিপির সদস্যরা অংশগ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান প্রতিনিধী মারিসান। সন্মানিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি, প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ, কলাপাড়া উপজেলা কর্মকর্তা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান  প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান, হারুন  মাস্টার, সিপিপি পক্ষে বক্তব্য দেন ১নং ইনিটের টিম লিডার মো. মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গুগনেইবারস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সুজয় সরকার ও আফিয়া ফেরদৌস খান. প্রোগ্রাম অফিসার গুডনেইবারস ডিআরআর প্রজেক্ট। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’