ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৭-১০-২০২৩ রাত ১০:৪৯

নড়াইলের লোহাগড়ায় মো. হারুন শেখ (৬৫)নামের এক অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা। 

গত ১৬(অক্টোবর)সোমবার রাতে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

 আহত হারুন শেখ উপজেলার চর মল্লিকপুর (মৃধাপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ শেখের ছেলে স্বজনরা  জানান সোমবার দিবাগত রাতে হারুন শেখ তার অটোভ্যান  নিয়ে কালনা যাওয়ার পথে কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। 

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। 

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ