কুতুবদিয়ায় সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার শাস্তি মূলক বদলি ফেনী
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবেকা সুলতানাকে ফেনী সদরের ধলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শাস্তি মূলক বদলি করা হয়েছে। ১০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ১৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্ন তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে জানানো হয়েছে। সেই সাথে সেবা প্রার্থীদের নিকট থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও চলমান থাকবে বলেও ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে তার বদলির খবরে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন । অনেকেই খুশি হয়ে বলেছেন আলহামদুলিল্লাহ!
স্থানীয় মীর কাশেম,আরিফ, সাইফুল, মানিক, নাইমা,শাকের, শাহিনসহ এলাকার আরও অনেক সেবা প্রার্থী তার বদলির খবরে আনন্দ প্রকাশ করেছেন।
তারা জানান, রেবেকা সুলতানা পরিবার নিয়ে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বসবাস করে বেপরোয়াভাবে চাকরি করে আসছিলেন। সরকারি বিনামূল্যের ওষুধ তিনি রোগীদের কাছে বিক্রি করতেন। অফিসের কাউকে পরওয়া করতেন না তিনি। ডেলিভারিতে দরকষাকষি করে টাকা নিতেন। অফিস সময়ে বাসাবাড়িতে গিয়ে ডেলিভারি করাতে পাক্কা ছিলেন তিনি। গত কয়েক বছরে অবৈধভাবে প্রচুর টাকা কামাই করেছেন। এমনকি নিজের সহকর্মীদের রেফারেন্সে তার কাছে সেবা নিতে যাওয়া সেবা প্রার্থীদেরও ছাড় দেননি। সবার কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়েছেন। এই অফিসে কর্মরত এনজিও কর্মীদের যা তা ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সচেতন এলাকাবাসী জানান,বিভাগীয় মামলা গোপন করে রেবেকা সুলতানা একবার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদকও হাতিয়ে নেন। এখন বদলি ঠেকাতে স্থানীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে সুপারিশ করতে প্রচুর টাকা খরচ করছেন।
এ বিষয়ে জানতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে বলবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
Link Copied