ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গলাচিপায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৬:৫৪

পটুয়াখালীর গলাচিপায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা পরিষদ হল রুমের সন্নিকটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিটিভি থেকে সম্প্রচারিত শেখ রাসেলের জীবনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী, সাংবাদিক কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ