শেখ রাসেলের জন্মদিনে শান্তিগঞ্জে আ'লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করেছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ অক্টোবর) সকাল দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী'র একান্ত রাজনৈতিক সচিব মো: হাসনাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আসাদুর রহমান আসাদ, মো: তেরাব আলী, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালন মিয়া, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জুবেল আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, পূর্ব বীরগাঁও প্যানেল চেয়ারম্যান হিমেল খান রুকনসহ উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকেলে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে বিকেলে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied