ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবের জন্য অপেক্ষায় বাংলাদেশ


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:৫

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। যদিও স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে এখনও সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা কাটেনি। 

উঁরুর ইনজুরিতে ভুগছেন টাইগার অধিনায়ক। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। লম্বা সময় ব্যাটিং করেছেন, ছিলেন রানিং সেশনেও। তবে বুধবারের অনুশীলনে ছিলেন না বিশ্বকাপ দলের অধিনায়ক। সেটাই নতুন করে প্রশ্ন তুলেছে। পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন তো সাকিব? ওই প্রশ্নের উত্তরে খুব একটা ইতিবাচক বার্তা দিতে পারেননি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে।  সাকিবকে নিয়েই উঠে প্রথম প্রশ্ন। উত্তরে হাথুরুসিংহে বলেন, 'সাকিবের অবস্থা ভালো। গতকাল (মঙ্গলবার) সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। রানিং বিটুউন দ্য উইকেটও ভালো ছিল। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বল হাতে নেননি সাকিব। বোলিংয়ে কোনো জড়তা আছে কিনা তা দেখা হবে ম্যাচের দিন সকালে। তাই সাকিবকে এখনই পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত মন্তব্য করতে চাইলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচ বলেন, 'সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। বোলিংয়ে কোন অবস্থায় আছে তা দেখা হয়নি। আগামীকাল সকালে ম্যাচের আগে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। যদি শতভাগ ফিট না থাকে তাহলে কোনো ঝুঁকি আমরা নিচ্ছি না। ফিট থাকলে সে খেলবে।'

শতভাগ ফিট না থাকলে খেলতে নামার ব্যাপারে সাকিবের নিজেরই আপত্তি আছে। বিশ্বকাপের আগে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন শতভাগ ফিট না হয়ে খেলতে নামা দলের সঙ্গে প্রতারণা। এই ব্যাপারে প্রধান কোচ জানান, 'বিষয়টি পুরোপুরি খেলোয়াড় বা আমার হাতেও থাকে না। এ ধরনের ক্ষেত্রে মেডিকেল টিম সিদ্ধান্ত নেয়। কাল (আজ) সকালে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো ফিট না হলে খেলবে না।'

ভারতের মতো গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে সাকিব না খেললে বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। চোট নিয়ে খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে আরও বড় ক্ষতি। যে কারণে সাকিব ইস্যুতে ঝুঁকি নিতে চায় না কেউ। 

এমএসএম / এমএসএম

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের