ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:১৫
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
 
বৃস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের  চাঁদপুর মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়ির গেটে কে বা কাহারা গলা কেটে হত্যা করে ফেলে রাখে তিন সন্তানের জনক ওই ব্যবসায়ীকে।নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। চাঁদপুর মধ্যপাড়ায় স্থানীয় ভাবে বসবাস করছিলেন তিনি।
 
নিহতের ছেলে আব্দুল্লাহু আল-ফাহাদ জানান, প্রতিদিনের মত সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। এসময় গেটে গিয়ে দেখেন বাড়ির গেট বাহির থেকে লাগানো আছে। তখন সে বাড়ির ইটের প্রাচিরের উপর দিয়ে বাহিরে যায়। গিয়ে দেখতে পায় তার বাবার গলাকাটা লাশ। লাশ দেখে চিৎকার দিলে, প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
 
নিহতের স্ত্রী সুলতানা বেগম জানান, প্রতিদিনের মত রাত ১২  টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাড়ির বাহিরে যায় হিটলার। সবাই ঘুমিয়ে পড়াতে তার খোঁজ কেও নেয়নি। আজ সকালে বাড়ির দরজার সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পাই।
 
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান হিটলার পৌরশহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করে। প্রতিদিন রাত ১১ টা ১২ টায় বাসায় আসে। বাসায় আসার পরে খাবার খেয়ে প্রতিদিনের মত বাড়ির বাহিরে যায়। গতকাল সে বাড়ির বাহিরে যায়। সবাই সবার মত ঘুমিয়ে পড়ে। সকালে তার ছেলে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে গেটে তার বাবার গলাকাট লাশ দেখতে পায়।
 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কেবা কাহারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ