নির্বাচনের রাজনীতি রাজবাড়ী- ১
বিএনপির প্রার্থী ২ নেতা নৌকায় চড়তে চান ৫ নেতা
গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ নির্বাচনী এলাকা। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বেশি দেরি নেই। সম্ভব্য প্রার্থীরা স্থানীয় নেতা ও ভোটারদের সাথে দিবারাতে আলোচনা চলছে। বিএনপি নির্বাচনে কেন্দ্রীয়ভাবে এখনও অংশগ্রহন করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষনা না দিলেও স্থানীয় ভাবে ২ জন প্রার্থী নির্বাচনী এলাকায় অবাধ বিচরণ ও নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছে। ২ নেতার পক্ষেই জেলে থাকা কারাবন্দিদের জামিনে মুক্ত করে আনছে। বিএনপির সম্ভব্য মনোনয়ন প্রার্থী হচ্ছেন- রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া এবং রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মোঃ খৈয়ম। সম্প্রতি ফরিদপুর বিভাগীয় বিএনপির রোডমার্চে গোয়ালন্দ মোড়ে এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়ার বিশাল পথসভায় বিএনপি কেন্দ্রীয় অধিকাংশ প্রভাবশালী নেতা অংশ নেওয়ায় এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়ার ধানের র্শীষের মার্কা পাওয়ায় একধাপ এগিয়ে গেছে। আলী নেওয়াজ মোঃ খৈয়ম বসন্তপুর এলাকায় পৃথকভাবে বিএনপির বিভাগীয় রোড মার্চের পথসভা করেছে। গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি দেওয়ান মোঃ ফেরদৌস জানান, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তন চাচ্ছে। নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করলে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে ধানের র্শীষের প্রার্থী জয়লাভ করবে। অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হচ্ছেন- বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী। তিনি এ পর্যন্ত ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ত্যাগী নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের দূর্র্দিনের ত্যাগী নেতা সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসন- ৩৩৪ সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এ্যাভোকেট ওয়াজেদ আলী চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা। স্বতন্ত্রপ্রার্থী হিসাবে রয়েছেন- রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক বিশ^াস। জাকের পার্টির মনোনয়ন প্রার্থী মূলঘর ই্উনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসল্লি, তার পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলা এলাকা। জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু নির্বাচনে অংশগ্রহনের কথা জানান। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক জানান, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেবেন আমরা সকলেই নৌকার প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এনে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হবে। রাজবাড়ী-১ আসনে ভোটার সংখ্যা হচ্ছে- ৪ লক্ষ ৫ হাজার ৬শত ৮ জন। গোয়ালন্দ উপজেলার ভোটার সংখ্যা হচ্ছে- ১ লক্ষ ১ হাজার ১শত ২৫ জন ও রাজবাড়ী সদর উপজেলার ভোটার সংখ্যা- ৩ লক্ষ ৪ হাজার ৪শত ৮৩ জন। রাজবাড়ী-১ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম পদ্মা নদীর ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আওয়ামী লীগ তার নির্বাচনী এলাকায় ভূমিহীন অসহায় পরিবার ও নদী ভাঙ্গনের কবলিত পরিবারকে গৃহ নির্মান করে দিয়েছে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থী যেই হোক না কেন তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যহত রাখার অনুরোধ জানান ভোটারদের নিকট।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন