ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:২৫

পার্বত্য জেলার খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন। 

এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর ২০২৩ সিন্দুকছড়ি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোন সদরে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নগদ অর্থ প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ঘর নির্মানের জন্য ঢেউটিন, চিকিৎসার  জন্য আর্থিক সহায়তা, গরিব দুঃস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদানসহ কৃষিপণ্য উৎপাদনে সহায়তার নিমিত্তে বিভিন্ন প্রকার সার প্রদান করা হয়। 

উক্ত জনসেবামূলক কর্মকান্ডে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি। এছাড়াও তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক